নারায়ণগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁওয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৪ মাদক বিক্রেতাকে কারাদন্ড

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভার পৃথক এলাকায় মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এস এম জাকারিয়া ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ছগির(২৬), হুমায়ন(২৯), হাছান(২২) ও আমজাদ(৩২) নামে চার মাদক সেবনকারীকে বিভিন্ন মেয়াদে করাদন্ড প্রদান করেন।

সোনারগাঁও থানার সহকারী উপ-পরিদর্শক (এএসএই) আবুল কালাম আজাদ  জানায়, সংবাদের ভিত্তিতে সোনারগাঁও পৌরসভার দত্তপাড়া গ্রামের মতিন মাষ্টারের পরিত্যক্ত লিচু বাগানে মাদক সেবনের সময় চার মাদক সেবনকারীকে আটক করি। এ সময় ভ্রাম্যমান আদালত বসিয়ে দত্তপাড়া এলাকার ছগির ১২ মাস, হুমায়ন ৯মাস, হাছান ৬মাস ও আমজাদকে ৬ মাসের কারাদন্ড প্রদান করা হয়।

About the author

SOFT PRO IT

Leave a Comment

Prove your humanity: 10   +   5   =