সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

মাদ্রাসার শিক্ষার্থী‌দের সা‌থে এম‌পি খোকার মে‌য়ের জন্ম‌দিন পালন

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন খোকা আমলাপাড়াস্থ একটি এতিমখানার প্রায় শতাধিক এতিম শিশুদের সাথে নিয়ে কেক কেটে একমাত্র মেয়ে লাবিবা হোসেন আদ্রিতার ১০তম জন্মদিন পালন করেছেন।

শুক্রবার (৩ আগষ্ট) আমলাপাড়া এলাকায় সাংসদের ব্যক্তিগত কার্যালয়ে বেলা সাড়ে ১১টার দিকে জন্মদিন অনুষ্ঠিত হয়। এসময় তিনি এতিম শিশুদেরকে ছাতা, মগ ও চকলেট সহ বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন- সাংসদ লিয়াকত হোসেন খোকার সহধর্মীনি ডালিয়া লিয়াকত, সাংসদের ছোট ভাই মনির হোসেন, ভাগিনা ফয়সাল আহমেদ, আসাদুজ্জামান টুটুল প্রমুখ।

About the author

SOFT PRO IT