খেলা বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বন্দরে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : বন্দর ১নং খেয়াঘাট সিএনজি ও অটো স্ট্যান্ডের যৌথ উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ ২০১৮ইং অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ আগষ্ট) বিকেল ৪টায় ঐতিহ্যবাহী সিরাজদ্দৌল্লা ক্লাব মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

প্রীতি ফুটবল ম্যাচ শেষে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসেবে পুরুস্কার বিতরণ করেন  বন্দর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও বন্দর থানা বিবী ও সিএনজি শ্রমিক কল্যান সমিতির সভাপতি খান মাসুদ।

বন্দর থানা ইজিবাইক মালিক ও শ্রমিক সমিতি অর্থ সম্পাদক রাজু আহাম্মেদের সভাপতিত্বে পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিএনজি মালিক সমিতির সাধারন সম্পাদক রোটারিয়ান মোয়াজ্জেম হোসেন, সহ-সভাপতি আশ্রাফ আলী, মো. বাতেন, অর্থসম্পাদক আসলাম হোসেন, সিএনজি শ্রমিক সমিতির অর্থ সম্পাদক দ্বীন ইসলাম, যুবলীগ নেতা মো. মাছুম, শেখ মমিন, হোসেন, আজিজুল, শ্রমিক নেতা আসাদ, সিরাজুল ইসলাম প্রমুখ।

পুরুস্কার বিতরণকালে আরো উপস্থিত ছিলেন, সাদ্দাম, মোকলেস, নূরুজ্জামান, অনিক, আলী, কানন, মাহাবুব, নান্টু, নিঝু, তপন, ইউসুব হাসান চিস্তি ও ইয়াকুব হাসান চিস্তি প্রমুখ। প্রিতী ফুটবল ম্যাচে সিএনজি দলকে ৭-১ গোলে হারিয়ে অটো ইজিবাইক দল জয়লাভ করে।

About the author

SOFT PRO IT