ভাষা সৈনিক নাগিনা জোহার মৃত্যুতে বন্দর প্রেস ক্লাবের শোক

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : মহান স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক, জাতির জনক বঙ্গবন্ধুর অন্যতম সহচর, স্বাধীনতা পদক প্রাপ্ত সাবেক গণপরিষদ ও সংসদ সদস্য মরহুম এ কে এম শামসুজ্জোহার স্ত্রী, ৫২’র ভাষা সৈনিক ও রত্নগর্ভা মা নাগিনা জোহা ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহে……….. রাজিউন। ৭ মার্চ সোমবার দুপুর ১টা ১০ মিনিটে ইউনাইটেড হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ৬ মার্চ রবিবার দুপুর থেকে তিনি লাইফ সাপোর্টে ছিলেন। এর আগে ১ মার্চ বাধ্যর্ক জনিত কারনে অসুস্থ্য হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ভাষা সৈনিক, রতœগর্ভা মা বেগম নাগিনা জোহার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বন্দর প্রেস ক্লাব নেতৃবৃন্দ। ৭ মার্চ এক শোক বার্তায় বন্দর প্রেস ক্লাবের সভাপতি কমল খান, সাবেক সভাপতি জিএম মাসুদ, শহীদুজ্জামান ফিরোজ, আতাউর রহমান, এড. শাহ আলী পিন্টু খান, উপদেষ্টা সরদার মোহাম্মদ আলীম, সিনিয়র সহ-সভাপতি কবির হোসেন, সহ-সভাপতি এস এম শাহিন, সাধারণ সম্পাদক কাজিম আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকী, সহ-সাধারণ সম্পাদক হাজী নাসিরউদ্দিন, সাংগঠনিক সম্পাদক আমীর হোসেন, অর্থ সম্পাদক ইমরান মৃধা, দপ্তর সম্পাদক সন্তোষ রায়সহ কর্মকর্তা ও সদস্যবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

add-content

2 thoughts on “ভাষা সৈনিক নাগিনা জোহার মৃত্যুতে বন্দর প্রেস ক্লাবের শোক

  1. 135465 296949I just want to tell you that Im really new to weblog and honestly liked this internet web site. A lot more than likely Im planning to bookmark your weblog post . You surely come with exceptional articles and reviews. Bless you for sharing your internet site. 844752

  2. 419245 64858Thank you for writing this tremendous top quality post. The info in this material confirms my point of view and you really laid it out effectively. I could never have written an post this good. 122367

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত