সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

না.গঞ্জে এসপি হিসেবে যোগ দিবেন আনিসুর রহমান

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ পুলিশ সুপার হিসেবে আসছেন মো: আনিসুর রহমান বিপিএম, পিপিএম (বার)। আর নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মাঈনুল হক বিপিএম, পিপিএম যশোরের পুলিশ সুপার হিসেবে বদলি হয়েছেন। তারা দুজনেই বিসিএস ২০তম ব্যাচের পুলিশ কর্মর্কতা। এবং দুইজনেই ২০০১ সালে ৩১ মে চাকরীতে প্রবেশ করেন।

বুধবার ( ১লা আগস্ট) স্বরাস্ট্রমন্ত্রনালয়র জননিরাপত্তা বিভাগ এক প্রজ্ঞাপনের মাধ্যমে নারায়ণগঞ্জ ও যশোর পুলিশ সুপার ১১জন পুলিশ পদে রদবদল করেছেন।

২০তম বিসিএস এর চৌকশ এই পুলিশ কর্মকর্তা নারায়ণগঞ্জে দায়িত্ব পালনের সময় পুলিশ বিভাগ থেকে বেশ কয়েকটি শ্রেষ্ট পুরস্কার পেয়েছেন। রাষ্ট্রপতি পদকও পেয়েছেন কাজের স্বীকৃতিস্বরূপ। গত দুই বছর নারায়ণগঞ্জে দায়িত্ব পালন করে সফলতা দ্বারাপ্রান্তে পৌছে গেছেন তিনি।

মাস্টার্স সম্পন্ন করা মো. আনিসুর রহমান ( বিসিএস ২০তম ব্যাচ) ২০০১ সালের ৩১মে চাকরীতে প্রবেশ করেন। তিনি যশোরে পুলিশ সুপার হিসেবে যোগদানের আগে নোয়াখালীতে পুলিশ সুপার ছিলেন। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানী থানার শংকরপাশা এলাকায়।

About the author

SOFT PRO IT