বন্দর বিশেষ সংবাদ রাজনীতি সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বিএনপিকে এমপি শামীম ওসমানের চ্যালেঞ্জ !

বিএনপিকে এমপি শামীম ওসমানের চ্যালেঞ্জ !
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪  ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান বিএনপি’র প্রতি চেলেঞ্জ ছুড়ে বলেছেন, আপনারা আগামীতে ক্ষমতায় আসবেন না। কারন  খালেদা জিয়া এতিমদের টাকা আত্মসাত করে বর্তমানে জেল হাজতে রয়েছে। আপনাদের নেত্রী খালেদা জিয়া আপনাদের কাউকে বিশ্বাস করে না। তিনি বিশ্বাস করেন তথা কথিত সুশিল কুশিল সমাজের ব্যাক্তিদের। যাদের নামের আগে ডক্টর সহ অনেক উপাধী আছে। তিনি যদি আপনাদের বিশ্বাস করত তবে দলের দায়িত্বভার আপনাদের উপর দিত। তা না করে তিনি দায়িত্ব দিলেন তার ছেলে তারেক রহমানকে। যিনি থাকে লন্ডনে। তার জন্য আমার অনেক মায়া লাগে।  খালেদা জিয়া একটাও আদর্শবান নেতা পায় নাই। ওদের রাজনীতি হচ্ছে শেখ হাসিনা হটাও। ৩১ জুলাই মঙ্গলবার  বিকেলে ৪টায় বন্দর খানবাড়ী মোড়স্থ মহানগর সেচ্ছাসেবক লীগের ২৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত জনসভায় তিনি এ সব কথা বলেন।

তিনি আরও বলেন, আমি বিএনপি নেতা ও ফখরুল সাহেবকে বলছি আপনাদের জন্য আমার লজ্জা লাগে দু:খ লাগে। আপনাদের কী একজন মানুষ নাই যাকে বিশ্বাস করে খালেদা জিয়া দায়িত্ব দিতে পারে। বিএনপিও এখন স্বপ্ন দেখে তারা নাকি ক্ষমতায় আসবে। তারা বলে দেশে নাকি গণতন্ত্র কায়েম করবে। কিন্তু কাদের মুখে গণতন্ত্রের কথা শুনি। যে বিএনপি বাসের চালককে গান পাউডার ছিটিয়ে আগুন দিয়ে মানুষ হত্যা করেছে সেই দলের আবার গণতন্ত্র ! দেশে এখন নতুন খেলা হচ্ছে। খেলাটি হলো অন্যের ঘাড়ে বন্দুক রেখে আমাদের দিকে তাক করে আছেন। কিছু বুদ্ধিজীবি এখন বিএনপিকে বুদ্ধি দেয়। তারা বিদেশী মদ খেয়ে গ্লাসে টুং টাং শব্দ করে। তারা বিদেশের টাকা খেয়ে বেঁচে আছে।

নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো: জুয়েল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর থানা আওয়ামীলীগের সভাপতি এম এ রশিদ, মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি কমান্ডার গোপীনাথ, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি চন্দন শীল, যুগ্মসম্পাদক শাহ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, সাবেক জেলা ছাত্রলীগ সভাপতি ও যুবলীগ নেতা এহসানুল হক নিপু, মহানগর স্বেচ্ছা সেবক লীগের সহ সভাপতি আব্দুল কাইয়ুম পলাশ, মহানগর সেচ্ছা সেবক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জয়, সাংগঠনিক সম্পাদ সঞ্চয় রহমান।

About the author

SOFT PRO IT