বন্দর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

শামীম ওসমানের সমাবেশে আশ্রাফুল ইসলাম অপুর পক্ষে শোডাউন

শামীম ওসমানের সমাবেশে আশ্রাফুল ইসলাম অপুর পক্ষে শোডাউন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) :  বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিশাল শোডাউন করেছে এমপি শামীম ওসমানের একনিষ্ঠ প্রবাসী সর্মথক আশ্রাফুল ইসলাম অপু। নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকলীগ কর্তৃক আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমান।

৩১ জুলাই মঙ্গলবার বিকালে নাসিক ২৪ নং ওয়ার্ড থেকে মিছিলটি বন্দরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এসময় মিছিলটি স্লোগানে স্লোগানে রাজপথ মুখরিত হয় এই বলে বন্দরের মাটি শেখ হাসিনার ঘাটি, বন্দরের মাটি আওয়ামীলীগের ঘাটি, বন্দরের মাটি একে এম শামীম ওসমানের ঘাটি। এরপর নাসিক ২৩নং ওয়ার্ড খানবাড়ি মোড়স্থ জনসভায় এসে শেষ হয়।

এ বিষয়ে কাতার থেকে এক বার্তায় আশ্রাফুল ইসলাম অপু প্রতিবদককে জানায়, বেশ কয়েক বছর যাবৎ কিছু দুষ্কৃতিকারীরা বন্দরের মাটি থেকে আমার নেতা শামীম ওসমানের সৈনিকদের কর্মী শুন্যতা করার পয়তারা করতেছে।  কিন্তু তারা জানেন না, যে শামীম ওসমান কে যারা ভালোবাসেন। এবং তার কর্মীদের কোনদিন ষড়যন্ত্র করে দুরে সরাতে পারবে না।  বন্দরে শামীম ওসমানের ঘাটি ছিলো আছে এবং থাকবে।

যারা আওয়ামীলীগকে মনেপ্রাণে ভালোবাসেন তারা একে এম শামীম ওসমান কে ভালোবাসেন। যারা শামীম ওসমান বিরোধী তারা বিএনপি জামাত থেকে ওঠে আসা দালাল। এদের কে সব সময় বয়কট করে একেএম শামীম ওসমানের হাতকে শক্তিশালী করতে সুদূর কাতার থাকলেও আশ্রাফুল ইসলাম অপু সব সময় প্রস্তুত আছে এবং থাকবে ।

সমাবেশকে সফল ও সার্থক করতে আশ্রাফুল ইসলাম অপুর পক্ষে মিছিলটি নেতৃত্ব দেয়  সম্রাট, সাদ্দাম, জুম্মান , সুমন , সাব্বির , সানি , মিলন , আসিফ প্রমুখ।

About the author

SOFT PRO IT