সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

হাত-পা বেধে ধর্ষণের চেষ্টায় অভিযুক্ত কিশোর গ্রেফতার

হাত-পা বেধে ধর্ষণের চেষ্টায় অভিযুক্ত কিশোর গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সিদ্ধিরগঞ্জ সংবাদদাতা ) : সিদ্ধিরগঞ্জে ১ম শ্রেনির স্কুল ছাত্রীকে হাত-পা বেধে ধর্ষণের চেষ্টার মামলার আসামি আবির হোসেন(১৫)কে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২৯ জুলাই) দুপুর ১২টায় আদমজী কদমতলী নাভানাভূইয়া সিটি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

শক্রবার বিকেলে সিদ্ধিরগঞ্জের চৌধুরী বাড়ি ভূইয়াপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটলে শনিবার দুপুরে শিশুটির মা বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করলে রাতেই নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণের চেষ্টার অভিযোগের একটি মামলা দায়ের করেন। সিদ্ধিরগঞ্জ থানার মামলা নং-৬২(২৮-৭-২০১৮)।

সিদ্ধিরগঞ্জ থানার (এসআই) আবুবকর সিদ্ধিক জানান, আবির হোসেন শুক্রবার বিকালে সবার অজান্তে শিশুটিকে তার ঘরে নিয়ে হাত পা বেধে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। শিশুর আর্তচিৎকারে শিশুর মাসহ আশে পাশের লোকজন ছুটে আসলে দৌড়ে পালিয়ে যায় আবির হোসেন।

সিদ্ধিরগঞ্জ থানার অফিস ইনচার্জ (ওসি) আব্দুর সাত্তার টিটু জানান, অভিযুক্ত কিশোর আবির হোসেনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণের চেষ্টার অভিযোগের মামলা নেওয়া হয়েছে।

 

About the author

SOFT PRO IT