রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত

রূপগঞ্জে ইয়াবাসহ আটক-২

আটক
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে ইয়াবাসহ ২ ব্যবসায়ীকে আটক করেছে ভুলতা ফাঁড়ি পুঁলিশ। আটককৃতদের কাছ থাকা ৫২পিছ ইয়াবা উদ্ধার করা হয়েছে।

ভুলতা ফাঁড়ির এসআই নাদিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শনিবার বিকাল সাড়ে ৫টায় গোলাকান্দাইল ৫নং ক্যানেল আনন্দ বাজার এলাকায় ৫২পিছ ইয়াবাসহ শাহিন ও শাকিল নামে দুই জনকে আটক করা হয়েছে। আটককৃত শাহিন (৩০) গোলাকান্দাইল দক্ষিন পাড়া এলাকার মো. ইসহাক মিয়ার ছেলে।

অন্যজন হলেন মো. শাকিল (২৭) শরিয়াতপুর জেলা জাজিরা থানার লাউখোলা এলাকার মৃত মোক্তার হোসেনের ছেলে। তারা উভয়ে আনন্দ বাজার এলাকায় থেকে দীর্ঘদিন যাবত ইয়াবা বিক্রি করে আসছিল বলে এমন সংবাদ পুলিশের কাছে ছিল। আটককৃতদের মাদকের মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

About the author

SOFT PRO IT