সদ্যপ্রাপ্ত সোনারগাঁ

সোনারগাঁয়ে সড়ক-দূর্ঘটনায় মেঘনা গ্রুপের নারী শ্রমিক নিহত

সড়ক দুর্ঘটনা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রুবেল খান ) : সোনারগাঁয়ের শিল্পাঞ্চল মেঘনা নিউটাউন এলাকায় টোল প্লাজার সংলগ্ন  মহাসড়কে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত গাড়ির চাপায় মেঘনা গ্রুপের এক নারী শ্রমিক  নিহত হয়েছে বলে জানা গেছে ।

জানা যায়, (২৮ জুলাই) শনিবার দুপুরে তার  কর্ম বিরতি শেষে খাবার খেয়ে বাসা থেকে পুনরায় কাজে যাওয়ার জন্য মেঘনা নিউটাউন এলাকায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক পারাপারের সময় মেঘনা গ্রুপের মশলা ফ্যাক্টরির নারী শ্রমিক চায়না আক্তার(৩০) অজ্ঞাত এক বাসের চাপায় নিহত হয় এবং এ ঘটনায় আরো একজন আহত হয়েছে।

নিহত চায়না আক্তার রংপুর জেলার কাউনিয়া এলাকার লাভলু মিয়ার স্ত্রী।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি কাইয়ুম আলী সরদার বলেন, রাস্তা পারাপারের সময় বেপরোয়া একটি বাস চায়না আক্তারকে চাপা দিয়ে পালিয়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের লাশ মর্গে পাঠানোর কার্যক্রম চলছে।

About the author

SOFT PRO IT