বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরের মালিবাগে যুবকের রহস্য জনক মৃত্যু

বন্দরের মালিবাগে যুবকের রহস্য জনক মৃত্যু
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( মো. দ্বীন ইসলাম অনিক ) : বন্দর উপজেলার মালিবাগ এলাকায় নজরুল ইসলাম(২৮)নামের যুবকের লাশ উদ্ধার করেছে বন্দর থানা পুলিশ। মৃত নজরুল উপজেলার মুছাপুর ইউনিয়ণ অন্তর্গত মালিবাগ মোল্লা বাড়ীর মো.হাবিব উল্লাহ মোল্লার ছেলে।

মৃত নজরুলের ভাই ইব্রাহিম বলেন, ২৪ শে জুলাই রাতের খাবার শেষে নজরুল তার ঘরে ঘুমিয়ে ছিলো। ভোরে ফজর নামাজ পড়ার জন্য ডাকতে গিয়ে আমার বাবা তাকে তার ঘরে বিছানায় না পেয়ে আমরা সবাই অনেক খোজাখুজি করেও তার সন্ধান পাইনি। পরবর্তিতে এলাকার এক লোক ঘাস কাটতে গিয়ে নজরুলের লাশ পানিতে ভাসতে দেখে সবাইকে খবর দেয়। সংবাদ পেয়ে কামতাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো.মোস্তাফিজুর রহমান ও বন্দর থানার অফিসার ইনচার্জ মো.শাহীন মন্ডল লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা হাসপাতালে প্রেরণ করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক জন স্থানীয় এলাকাবাসী ও প্রতিবেশীদের সাথে কথা বলে জানা যায়, দীর্ঘদিন যাবৎ নজরুল বিদেশ যাওয়ার জন্য পাসপোর্ট করে টাকার জন্য বাড়ীর লোকদের সাথে মনমালিন্য চলতেছিলো। হয়তবা তার এই রহস্যজনক মৃত্যুর পেছনে কারও হাত থাকতে পারে। তাছাড়া নজরুলের মৃত্যুর পর তার পরিবারের লোকদেও মাঝে কোন আহাজারি বা কষ্টের চিহ্ন দেখতে পাওয়া যায়নি। এই ঘটনায় মৃত নজরুলের ভাই ইব্রাহিম বাদী হয়ে থানায় একটি সাধারণ ডায়রি করেন, যার নাম্বার ৫৮০।

About the author

SOFT PRO IT