সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে মহাসড়কের পাশ থেকে লাশ উদ্ধার

সিদ্ধিরগঞ্জে মহাসড়কের পাশ থেকে লাশ উদ্ধার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সিদ্ধিরগঞ্জ সংবাদদাতা ) : সিদ্ধিরগঞ্জে মহাসড়কের পাশে মো. মান্না (৫২) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৫ জুলাই) দুপুর সাড়ে ১২ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, দুপুর সাড়ে ১২ টার দিকে একটি মাইক্রোবাসে এসে কয়েকজন লোক ওই লাশ ফেলে রেখে পালিয়ে যায়। লাশের চোখে টেপ দিয়ে মোড়ানো এবং কালো রঙের সানগ্লাস পরা ছিল। এছাড়া ঐ লাশের পাশ থেকে একটি কালো রঙের ব্যাগ উদ্ধার করা হয়েছে। ওই ব্যাগ তল্লাশী করে তাঁর নাম আব্দুল মান্নান বলে জানা গেছে। সে কুমিল্লা জেলার বড়ুড়া থানার কিশানপুর এলাকার সৈয়দ আলীর ছেলে।

About the author

SOFT PRO IT