সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

ওলামালীগের নেতাকে ৭দিনের রিমান্ড আবেদন

ওলামালীগের নেতাকে ৭দিনের রিমান্ড আবেদন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ সংবাদদাতা ) : রুপগঞ্জ থানা ওলামালীগের সভাপতি ও ওলামালীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন(৪০)কে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৪জুলাই) সোনরগাঁয়ের মেঘনা টোল প্লাজার সামনে থেকে ২৬ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়।

সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এআই) ফয়সাল নাঈম বাদী হয়ে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করেন। এই মামলায় পুলিশ ৭দিনের রিমান্ডে আবেদন করে দুপুরে তাকে আদালতে পাঠিয়েছে।

সোনরগাঁ থানার ইন্সপেক্টর (তদন্ত) জসিম উদ্দিন মোশারফ হোসেন নাঈমকে ফেন্সিডিল আটক এবং ৭দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করার বিষয়টি নিশ্চিত করেছেন।

About the author

SOFT PRO IT