রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রূপগঞ্জে র‌্যালি ও আলোচনা সভা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে উপজেলা কৃষি বিভাগের আয়োজনে তিন দিন ব্যাপী ফলদ বৃক্ষমেলা ২০১৮ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামের সভাপতিত্বে উপজেলার ভুলতা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় র‌্যালীটি ভুলতা এলাকার বেশকয়েকটি সড়ক প্রদক্ষিন করেন।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীর প্রতিক)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা তাজুল ইসলাম, ভুলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল হক ভুইয়া। অন্যাদের মাঝে উপস্থিত ছিলেন, যোদ্ধাহত মুক্তিযোদ্ধা আমির হোসেন, ভুলতা ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর)  জসিমউদ্দিন, উপ সহকারী কৃষি কর্মকর্তা  মহসিন মিয়া, শামীমা আক্তার ঊমা  প্রমূখ।

About the author

SOFT PRO IT