নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

মাঝি সমিতির উদ্যোগে প্রয়াত নাসিম ওসমান স্মরণে ওয়াজ

মাঝি সমবায় সমিতির উদ্যোগে প্রয়াত নাসিম ওসমান স্মরণে ওয়াজ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ-৫ (সদর ও বন্দর) আসনের প্রয়াত সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নাসিম ওসমানের স্মরণে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাতে ১নং খেয়াঘাটে মাঝি সমবায় সমিতির উদ্যোগে এ আয়োজন করা হয়। শিবু চন্দ্র দাস এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাসিম ওসমান স্মৃতি দুস্থ্য ও জনকল্যান ফাউন্ডেশনের সভাপতি তরিকুল ইসলাম লিমন।

এরআগে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, প্রয়াত সাংসদ নাসিম ওসমান জীবদ্দশায় আমাদের অনেক সহযোগীতা করেছিলেন। আমরা উনাকে চিরদিন মনে রাখবো। আজ তিনি নেই আমাদের দেখবালেরও যেন কেউ নেই। আমরা এতিম হয়ে গেছি। তবে উনারই ছেলে আজমেরী ওসমান আমাদের মত মাঝিদের ভুলেনি। তিনি আমাদেরকে বিভিন্ন সময়ই সাহায্য সহযোগীতা করে যাচ্ছে। এছাড়াও সঙ্গি হয়ে আমাদের পাশে থাকার জন্য সংগঠনটির প্রধান উপদেষ্টা হওয়ায় আমরা আজমেরী ওসমানের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

মাহফিলে দোয়া পরিচালনা করেন সিরাজ শাহ জামে মসজিদের খতিব হযরত মাওলানা আলহাজ্ব জামাল উদ্দিন নুরী। এছাড়াও উপস্থিত ছিলেন, মো. সিরাজ, দিলিপ, মো. রমজান, শ্রমিক পরিবহন সংগঠন নেতা গোলাম মোস্তফা ও দেলোয়ার হোসেন।

About the author

SOFT PRO IT