নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : দক্ষিণ আফ্রিকার কিম্বালি প্রভিন্সে আফ্রিকান স্থানীয় কৃষ্ণঙ্গদের হামলায় লুট হয়েছে প্রায় ৫০টি বাংলাদেশী ব্যবসা প্রতিষ্ঠান সহ শতাধিক প্রবাসীদের দোকান।
কিম্বালিতে লুটপাট চলে আসছে। প্রথমে খালাশি নামক লোকেশনে এই আন্দোলনের সূত্রপাত হলেও তা বর্তমানে পুরো কিম্বালি প্রভিন্সে ছড়িয়ে পড়ছে। স্থানীয় কৃষ্ণাঙ্গরা বিভিন্ন ইস্যুতে আন্দোলন করলেও তাদের মূল টার্গেট হচ্ছে ভিনদেশিদের সম্পদ কেড়ে নেয়া।
তাদের উল্লেখযোগ্য ইস্যু হচ্ছে, বিদ্যুতের দাম বৃদ্ধি হওয়া এবং স্থানীয় মেয়রের বিলাশবহুল জীবন যাপন।কৃষ্ণাঙ্গদের দাবিগুলো প্রশাসন মেনে না নেয়ায় তারা ক্ষুব্ধ হয়ে লুটতরাজ শুরু করে। এতে বাদ যায়নি অফিস, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে ছোট ছোট টাকসপ সহ বড় বড় সুপারমার্কেটও।
ভুক্তভোগী এক বাংলাদেশি দোকানি সাব্বির আহমন জানান, তিনি কোনো ভাবে নিজের জীবন বাজি রেখে এক পোশাকে বের হয়ে এসেছেন। তার দোকানে থাকা তার ব্যবহারিত মূল্যবান জিনিসপত্র, ল্যপটপ, মোবাইল, নগদ অর্থ সহ সব কিছুই হামলাকারীরা দোকান ভেঙ্গে লুটে নেয়।
তিনি আরো জানান, হামলাকারীদের এই নিষ্ঠুর কার্যকলাপ এখনো থেমে নেই। তারা এখনো পথঘাট ব্লক করে ধ্বংসযগ্য চালিয়ে যাচ্ছে। এমতাবস্থায় এখন পর্যন্ত ঘর চাড়া মানুষগুলো প্রশাসন বা কোনো সংগঠন থেকে কোনো সহায়তা পাননি বলে অভিযোগ করেন হামলার স্বীকার সাব্বির আহমদ।

