নারায়ণগঞ্জ সদর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

শ্রমীকলীগের মতবিনিময় সভা অনু‌ষ্ঠিত

প্রধানমন্ত্রীর সংবর্ধনা ও ১৫ আগস্ট নিয়ে শ্রমীকলীগের মতবিনিময় সভা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ২১ জুলাই মাননীয় প্রধানমন্ত্রী সংবর্ধনা সভায় যোগদান ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ জুলাই) বিকাল ৪ টায় জাতীয় শ্রমীকলীগ নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে ২নং রেলগেইটস্থ আওয়ামীলীগ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

জাতীয় শ্রমিকলীগের নারায়ণগঞ্জ জেলার সভাপতি মো. আব্দুস সালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আখতারুজ্জামানের সঞ্চালনায় এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক এম এ রাসেল, ব্যাংক ফেডারেশন শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল কাদির, জাতীয় শ্রমিকলীগ নারায়ণগঞ্জ জেলার সিনিয়র সহ সভাপতি হুমায়ুন কবির, জাতীয় শ্রমিকলীগ নারায়ণগঞ্জ সহ সভাপতি দাউদ ইব্রাহিম, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ উদ্দীন ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুর হাসান আরাফাত, জাতীয় শ্রমিকলীগ নারায়ণগঞ্জ জেলা সাংগঠনিক সম্পাদক মো. কাদের, মাসুদ রানাসহ প্রমুখ

সভায় জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক এম.এস রাসেল বলেন, শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই দেশ নিরাপদ, শেখ হাসিনা আছে বলেই দেশ আজ উন্নয়নের মহাসড়কে। শেখ হাসিনা যতদিন থাকবে গ্রাম আর গ্রাম থাকবে না, গ্রাম হবে শহরের মত উন্নত।

তিনি বলেন, দেশের উন্নয়নের ধারা অব্যহত ধরে রাখতে জননেত্রী শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে। শেখ হাসিনা দেশের মানুষের জন্য সকাল থেকে রাত পর্যন্ত অত্যান্ত পরিশ্রম করে চলেছেন। এ মহান নেত্রীকে ক্ষমতায় না আনলে দেশ তালেবান রাষ্ট্রে পরিনত হবে।

জাতীয় শ্রমিকলীগ জেলা শাখার সিনিয়র সহ সভাপতি এড. হুমায়ূন কবির বলেন, দেশকে নিম্ন আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে পরিনত করেছেন, আমাদের প্রাণ প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা। তিনি বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড করে সারাবিশ্বে দেশে সম্মান বৃদ্ধি করেছেন। তাই তাকেও আমাদের সম্মান দেয়া প্রয়োজন। সেই সুবাদে ২১ জুলাই ঢাকায় সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা প্রদান করা হবে। আমরা সেই সভায় স্বতস্ফুর্তভাবে অংশগ্রহনের মধ্যদিয়ে প্রধানমন্ত্রীকে সম্মান জানাবো।

হুমায়ূন কবির আরো বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কোন ব্যক্তির দিকে না তাকিয়ে নৌকার দিকে তাকাতে হবে। নৌকার প্রতীক যেই পাবে, তার পক্ষেই কাজ করবো। ইনশাল্লাহ্, আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে আমরা ৫টি আসনই নৌকার বিজয় উপহার দিতে পারবো।

সভাপতির বক্তব্যে জাতীয় শ্রমিকলীগ জেলা শাখার সভাপতি মো: আব্দুস সালাম বলেন, ১৯ বার জননেত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করার পরও তিনি বলেছেন, আমি যতদিন বেঁচে থাকবো এ দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করে যাবো। যদি এতে আমার মৃত্যুও হয়, আমি সেই মৃত্যুকে পরোয়া করিনা। যিনি এ দেশ ও দেশের মানুষকে এতটুকু ভালোবাসেন, তার হাতেই তো এ জাতি নিরাপদ থাকবে। তাই জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় আনার জন্য দলের সকল নেতৃবৃন্দদের ঐক্যভাবে কাজ করার আহ্বানও জানান তিনি।

About the author

SOFT PRO IT