নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

গলাচিপা ড্রেন ও রাস্তার সংস্কার উদ্বোধন

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সদর সংবাদদাতা ) : ১৩নং ওয়ার্ডের গলাচিপা এলাকার আল্লামা ইকবাল রোড সংযোগ থেকে মাসদাইর বাজার পর্যন্ত ৮০ লক্ষ টাকা ব্যায়ে আরসিসি ড্রেন ও আরসিসি রাস্তা উচু করণ কাজের উদ্বোধন করা হয়েছ।

সোমবার সকাল ১১ টায় কুড়িপাড়া মোড়ে এলাকাবাসীর উপস্থিতিতে দোয়ার মাধ্যমে সংস্কার কাজ উদ্বোধন করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।

এসময় উপস্থিত ছিলেন, নারায়ণঞ্জ সিটি কর্পোরেশনের প্রকৌশলী মহোদয় মো. রেজাউল, মো. শফিউল ইসলাম ও অত্র এলাকার মুরব্বী মো. শাহ আলম, আব্দুল হাই, দেলোয়ার হোসেন, মো. খোকন, আনোয়ার মাহমুদ বকুল, আব্দুল জলিল, হাবিবুর রহমান হাবিব, ইকবাল হোসেন ভুট্টু, এনায়েত হোসেন, আলমগীর আজিজ ইমন, ফারুক মাল, মো. মিঠু, মহিউদ্দিন, শওকত খন্দকার ও ঠিকাদার মোঃ আরমান ও জার্মান সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধন শেষে উপস্থিত এলাকাবাসীর উদ্দেশ্যে কাউন্সিলর খোরশেদ বলেন, কোন ষড়যন্ত্রই আমাকে আপনাদের কাছ থেকে দূরে সরাতে পারবে না। সব সময় আমি আপনাদের পাশে আছি। যতœ সহকারে ড্রেন ও রাস্তা ব্যবহার এবং গৃহস্থলি আবর্জনা অপসারণে তিনি এলাকাবাসীর সহায়তা কামনা করেন। অবিলম্বে পুরো ১৩নং ওয়ার্ডে এলইডি সড়ক বাতি লাগানো হবে বলে কাউন্সিলর খোরশেদ জানান।

About the author

SOFT PRO IT