নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নয়ামাটিতে হোসিয়ারী শ্রমিক খুন

নয়ামাটিতে হোসিয়ারী শ্রমিক খুন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সদর সংবাদদাতা ) : শহরের নয়ামাটিতে শাকিল (১৫) নামে এক হোসিয়ারী শ্রমিক খুন হয়েছে। রবিবার (১৫ জুলাই) রাতের কোন এক সময়ে মল্লিক মার্কেটের তৃতীয় তলায় হাসনেআরা হোসিয়ারীতে ঘটনাটি ঘটেছে  । নিহত শাকিল বন্দরের মুছাপুর ইউনিয়নের চরইসলামপুর এলাকার জোহা মিয়ার ছেলে।

সোমবার (১৬ জুলাই) সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মার্গে পাঠিয়েছে। এ ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছেন জিজ্ঞাসবাদের জন্য। আটকরা হলেন-হোসিয়ারির মালিক সুমন ও নৈশপ্রহরী আমিন উদ্দিন।

পুলিশ ও  ব্যবসায়ীরা জানান, শাকিল আফসানা হোসিয়ারীতে গত ২ বছর ধরে কাজ করে। রাতের সে কারখানার ভেতরেই থাকে। প্রতিদিনের মতো রবিবারও সে কারখানায় ছিল। সোমবার সকালে অন্য শ্রমিকরা কারখানায় এসে শাকিলের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। সকাল সাড়ে ১০ টায খবর পেয়ে নিহত শাকিলের চাচা জাফর ঘটনাস্থলে আসেন।

তিনি জানান, শাকিলের সাথে কারো কোন ঝামেলা আছে এটা আমাদের জানা নেই। তার কোন শত্রুও নেই। কিন্তু কেন কারা তাকে এমন নৃসংশভাবে হত্যা করলো তা বুঝতে পারছি না। আফাসানা হোসিয়ারীর মালিক সুমন নয়ামাটি এলাকায় মল্লিক মার্কেটের তৃতীয় তলায় ভাড়া নিয়ে হোসিয়ারীর ব্যবসা করে আসছেন। তিনিও এ হত্যাকান্ডের বিষয়ে তাৎক্ষনিক কিছু বলতে পারছেন না।

সদর মডেল থানার এস আই শামসুল জানান, ধারালো কোন অস্ত্র দিয়ে শাকিলকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তবে সেটা কেচিও হতে পারে। নিহত শাকিলের স্বজনরা থানায় গিয়েছে মামলা করার জন্য।

সদর মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম জানান, শাকিল হোসিয়ারিতেই থাকতেন। রাতে ফুটবল বিশ্বকাপের ফাইনাল খেলা দেখে ঘুমিয়ে পড়ে। ওখানেই সরোয়ার নামে আরেক শ্রমিক থাকতো। ভোরে সরোয়ারকে হোসিয়ারি বন্ধ করে চলে যেতে দেখেছেন নৈশ প্রহরী। পরে সকালে দোকান খুলতে গেলে ভেতরে শাকিলের কাঁচি দিয়ে কোপানো মরদেহ দেখতে পায় সবাই।

About the author

SOFT PRO IT