নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্ধুকে হত্যাকারী পিন্টুর সহযোগী বাপেন দ্বিতীয় দফায় রিমান্ডে

বন্ধুকে হত্যাকারী পিন্টুর সহযোগী বাপেন দ্বিতীয় দফায় রিমান্ডে
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : শহরের আমলাপাড়া এলাকার স্বর্ণ ব্যবসায়ী প্রবীর চন্দ্র ঘোষ হত্যার ঘটনায় পিন্টুর সহযোগী বাপেন ভৌমিককে দ্বিতীয় দফায় রিমান্ডে নেয়া হয়েছে। রবিবার (১৫ জুলাই) দুপুর ২টায় সিনিয়র জুডিশিয়াল মেজিষ্ট্র্যাট আফতাবুজ্জামানের আদালতে বাপনকে হাজির করা হয়।

এসময় ৫ দিনের রিমান্ড আবেদন করলে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করে। তার আগে গত ১০ জুলাই একই মামলায় পিন্টু ও বাপনকে ৫ দিন করে রিমান্ডে নেয়া হয়েছিলো।

মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির এসআই মফিজুল ইসলাম জানিয়েছেন, প্রবীর চন্দ্র ঘোষ হত্যাকান্ডে অধিকতর তদন্তের স্বার্থেই বাপনকে ২য় দফায় রিমান্ডে নেয়া হয়েছে।

এর আগে পিন্টুর কথামতে বাপেন প্রবীরের ব্যবহৃত মোবাইল ফোন থেকে মুক্তিপণ চেয়ে ক্ষুদে বার্তা পাঠায় পরিবারের কাছে।তবে সিমটি ফেলে দিলেও রেখে দেয় মোবাইল সেটটি। পরে প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে নারায়ণগঞ্জ ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে।

প্রসঙ্গত, ১৮ জুন রাতে নিখোঁজ হন স্বর্ণ ব্যবসায়ী প্রবীর চন্দ্র ঘোষ । নিখোঁজের ২১ দিন পর সোমবার ৯ জুলাই রাত ১১টায় ঘাতক পিন্টুর দেয়া তথ্য মতে শহরের আমলাপাড়া এলাকায় পিন্টু যে বাড়িতে ভাড়া থাকতো সেই ৪ তলা ভবনে সেপটিক ট্যাংক থেকে প্রবীরের লাশ উদ্ধার করা হয়।

About the author

SOFT PRO IT