ধর্ম বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে রথযাত্রা উৎসব উপলক্ষে শোভাযাত্রা

বন্দরে রথযাত্রা উৎসব উপলক্ষে শোভাযাত্রা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( শাহরিয়ার প্রধাণ ইমন ) : বন্দরে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ১৪ জুলাই শনিবার বিকেলে শোভাযাত্রাটি  বন্দর সাবদিস্থ শ্রী শ্রী রক্ষাকালী মন্দির হতে দীঘলদী রক্ষাকালী মন্দিরে পৌছে জগন্নাথ দেবের উপাসনায় মিলিত হয়।বন্দর থানা ও মদনগঞ্জ ফাঁড়ি পুলিশের দেয়া কঠোর নিরাপত্তায় এ শোভাযাত্রার নেতৃত্ব দেন সাবদি রক্ষাকালী মন্দিরের সভাপতি ও নারায়নগঞ্জ মহানগর আওয়ামীলীগের কার্যকরী সদস্য শ্রী পুলক কান্তি ঘোষাল বাচ্চু।এসময় রথযাত্রায় অংশ নেন, দীঘলদি রক্ষাকালী মন্দিরের সভাপতি সুনীল চন্দ্র দাস, শ্রী প্রতীম ঘোষাল, পুরোহিত পাগল পরীচাঁদ ভারতী, সুনিল হালদার, বিষম ঘোষ, মানিক চন্দ্র সহ হাজার হাজার সনাতন ধর্মাবলম্বী।এ রথযাত্রার ফিরতি যাত্রা হবে আগামী ২২জুলাই।

About the author

SOFT PRO IT