রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

লাশ উদ্ধার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে অজ্ঞাত যুবক (৩০) এর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার পিতলগঞ্জ মসজিত ঘাট এলাকার শীতলক্ষ্যা নদ থেকে লাশটি উদ্ধার করা হয়।

রূপগঞ্জ থানার উপপরিদর্শক এসআই মঞ্জুর রহমান জানান, পিতলগঞ্জ মসজিত ঘাট এলাকার শীতলক্ষ্যা  নদে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শীতলক্ষ্যা নদ থেকে লাশটি উদ্ধার করে। ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতালে মর্গে প্রেরণ করে।

About the author

SOFT PRO IT