র্দীঘ কারাভোগ শেষে মুক্তি পেলেন কাউন্সিলর খোরশেদ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : র্দীঘ কারাভোগ শেষে মুক্তি পেলেন নাসিক ১৩নং ওর্য়াড কাউন্সিলর ও মহানগর যুবদলের আহবায়ক মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। বুধবার (১১ জুলাই) বিকালে তাকে জেলগেটে স্বাগত জানান দলীয় নেতাকর্মীরা। র্দীঘ ৩ মাস ২৩ দিন পরে জামিনে মুক্ত হন তিনি।

এরআগে ১৩ জুন বুধবার উচ্চ আদালতের জামিননামা কারাগারে পৌছালেও সিদ্ধিরগঞ্জ থানার একটি নাশকতা মামলায় ফের খোরশেদকে শ্যোন এরেস্ট দেখানো হয়েছিল।

মাকছুদুল আলম খন্দকার খোরশেদ জানান, আমি একজন জনপ্রতিনিধি জনগনকে সেবা দেয়ায় আমার কাজ। সেবাকালে আমাকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু খুবই দু:খজনক কারাগারে থাকায় আমার ওর্য়াডবাসী অনেক সেবা থেকেই বঞ্চিত হয়েছি। তাই আমি সকলের কাছে দু:খ প্রকাশ করছি। আল্লাহর দরবারে লাখো শুকরিয়া জনগণ ও দলের কর্মীদের ভালবাসায় আমি ফিরে এসেছি।

প্রসঙ্গত, ১৯ মার্চ দুপুরে শহরের মাসদাইর এলাকায় নিজ ওয়ার্ডে স্মার্টকার্ড বিতরণের সময় সরকারবিরোধী প্রচারণার অভিযোগে তাকে গ্রেফতার করে পুলিশ। এরপর বেশ কয়েকটি মামলায় গ্রেফতার দেখানো হয়।

add-content

আরও খবর

পঠিত