নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

আবর্জনার স্তুপে মিললো প্রবীর ঘোষের অবিশিষ্ট টুকরো

আবর্জনার স্তুপে মিললো প্রবীর ঘোষের অবিশিষ্ট টুকরো
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : প্রবীর ঘোষকে হত্যার পর তাঁর মরদেহ ৬ টুকরো করেছিলো ঘাতকরা। দেহের ৫ টুকরো সোমবার রাতে উদ্ধার হলেও অবশিষ্ট এক টুকরো মঙ্গলবার রাত সাড়ে ৯ টায়  উদ্ধার হয়। এ অংশটুকু ভিন্নস্থানে পাওয়া গেছে। ঘাতক পিন্টু দেবনাথকে ডিবি কার্যালয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে মরদেহের অবশিষ্ট অংশ।

ডিবি পুলিশ পিন্টুর স্বীকারোক্তি মোতাবেক রাতে আমলা পাড়া ১৫ কে সি নাগ রোডের ঠান্ডা মিয়ার বাড়ির উত্তর দিকে ময়লা আবর্জনার স্তুপ থেকে প্রবীর ঘোষের মরদেহের অবশিষ্ট অংশ উদ্ধার ক‌রে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

সত্যতা নিশ্চিত করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের চৌকশ পুলিশ অফিসার হিসেবে পরিচিত উপ-পরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম পিপিএম জানায়, পিন্টু দেবনাথকে নিয়েই আমরা ব্যবসায়ীর মরদেহের বাকি অংশটি উদ্ধার করেছি। যার অধিকাংশই হাড়।

About the author

SOFT PRO IT