নারায়ণগঞ্জ সদর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

সাবেক এমপি পুত্র আশার রিমান্ড নামঞ্জুর

আদালতে আশাসহ আটককৃতদের ১০ দিনের রিমান্ড আবেদন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : গ্রেফতারকৃত মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবুল কাউছার আশার জামিন ও রিমান্ড নামঞ্জুর করেছেন  আদালত। পাশাপাশি বাকি ৩ জনের ১দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে। সোমবার (৯জুলাই) চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত ক-অঞ্চল এর বিচারক এ রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড মঞ্জুর কৃত আসামীরা হলো আকাশ, পাপ্পু সোহেল।

উল্লেখ্য, বৃহস্পতিবার (৫ জুলাই) জেলগেট থেকে আটক আবুল কাউছার আশাকে সদরথানা পুলিশ ১৩ (২) ২০১৮ মামলায় গ্রেফতার দেখিয়ে শুক্রবার ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরন করেন।

এর আগে গত ৯ জুন শনিবার বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল থেকে আশা সহ ৪ জনকে গ্রেফতার করেন সদরথানা পুলিশ। এ বিষয়  সদর মডেল থানায় একটি বিস্ফোর মামলায় তাকে আদালতে প্রেরন করা হয়। পরে বৃহস্পতিবার (৫ জুলাই) জামিন নিয়ে কারাগার থেকে বের হওয়ার সময় পুনরায় তাকে গ্রেফতার করে সদর থানা পুলিশ।

About the author

SOFT PRO IT