রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে নারীসহ তিন মাদক বিক্রেতা গ্রেফতার

গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে ফেনন্সিডিল ও ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার ভোর রাতে উপজেলার গুতুলিয়া ও মাসাব এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান জানান, গুতুলিয়া এলাকার নাজিম উদ্দিন আহম্মেদের ছেলে ছাগির আহম্মেদ বাবু, মাসাব এলাকার ফিরোজ মিয়ার ছেলে আতিকুর রহমান অভি ও জাকির হোসেনের মেয়ে তাছলিমা আক্তার নুপুর তাদের নিজ নিজ এলাকায় মাদকের ব্যবসা করে আসছে।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ছাগির আহম্মেদ বাবুর কাছ থেকে ২৫ বোতল ফেনন্সিডিল, আতিকুর রহমান অভি ও তাছলিমা আক্তার নুপুরের ঘর তল্লাশি চালিয়ে ৬০০ পিছ ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়।

About the author

SOFT PRO IT