প্রধান খবর সংবাদ শিরোনাম

একটি মানুষও বাড়ি ছাড়া থাকবে না : প্রধানমন্ত্রী শেখ হাসিনা

narayanganjbarta24.com
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের প্রতিটি মানুষ বসবাসের জন্য বাড়ি পাবে। একটি মানুষও বাড়ি ছাড়া থাকবে না। ৬ জুলাই শনিবার রাজধানীর মতিঝিলে সরকারি কর্মচারীদের জন্য বহুতল ভবনের উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

এদিন রাজধানীর আজিমপুর ও মতিঝিলে সরকারি কর্মচারীদের জন্য ১০টি বহুতল ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে আজিমপুরে রয়েছে ছয়টি, মতিঝিলে রয়েছে চারটি বহুতল ভবন। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এ অনুষ্ঠানের আয়োজন করে। এদিন মতিঝিলে নতুন ভবনের উদ্বোধন করার পর সেখানকার পুরনো জরাজীর্ণ ভবন ভেঙে মাঠ তৈরির নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, ‘সরকারের কাজ হচ্ছে জনসেবা করা। আমরা আপনাদের সেবা করে যাচ্ছি। জাতির পিতা বলেছিলেন, এদেশে একটা মানুষও গৃহহীন থাকবে না। আমরা তার স্বপ্ন বাস্তবায়ন করছি। আমাদের সরকারের লক্ষ্য হচ্ছে উন্নয়ন। রাজধানীতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ৯ হাজার ৭০২টি ফ্লাট নির্মাণ করার জন্য প্রকল্প হাতে নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে এসব ফ্লাট নির্মাণ করে আবাসন সমস্যার সমাধান করা হবে।

শুধু সরকারি কর্মচারী-কর্মকর্তা নয়, বেসরকারিভাবেও মানুষ যেন কিস্তিতে ফ্ল্যাট নিতে পারে সরকার সে ব্যবস্থাও করছে বলেন জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিকল্পনা ছিল সকল মানুষের জন্য গৃহনির্মাণ নিশ্চিত করা। তিনি বাস্তবায়ন করতে পারেনি। আমরা তার স্বপ্ন বাস্তবায়ন করছি। নিঃস্ব, ভূমিহীন এবং যাদের ভূমি আছে তাদের বাড়ি করে দেওয়া হবে।

About the author

SOFT PRO IT