সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

আদমজী নগর যুব সমাজ ও বজ্রধ্বনির মাদক বিরোধী সাইকেল র‌্যালী অনুষ্ঠিত

আদমজীনগর যুব সমাজ ও বজ্রধ্বনির মাদক বিরোধী সাইকেল র‌্যালী অনুষ্ঠিত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : এসো নেশা ছেড়ে কলম ধরি, মাদক মুক্ত সমাজ গড়ি এ শ্লোগানে মাদক বিরোধী সাইকেল র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। আদমজীনগর যুব সমাজের উদ্যোগে বজ্রধ্বনি ডটকম অনলাইন নিউজ পোর্টালের সহযোগীতায় নারায়ণগঞ্জ সদরের সিদ্ধিরগঞ্জ সহ রুপগঞ্জে মাদক বিরোধী সাইকেল র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

নারায়ণগঞ্জ সাইকেলস রাইডারস ও বিসমিল্লাহ্ সাইকেলসের এর পরিচালনায় র‌্যালীটি সিদ্ধিরগঞ্জ থানা থেকে যাত্রা শুরু করে রূপগঞ্জ উপজেলায় গিয়ে শেষ হয়। পথিমধ্যে তারা কয়েক স্থানে রাস্তার মোড়ে দাঁড়িয়ে পথ সভা করে।

র‌্যালীটি মাদক কে না বলুন, মাদক মুক্ত সমাজ গড়ুন এই প্রত্যয়ে সকাল ১০ টায় শুরু হয়ে সিদ্ধিরগঞ্জ ও রূপগঞ্জ প্রদক্ষিণ করে বেলা ১২ টার দিকে শেষ হয় । এনসিআর এর সভাপতি ও বিসমিল্লাহ্ সাইকেলসের এমডি শাফায়াত আহমেদ প্রান্ত এবং বজ্রধ্বনি ডটকমের সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি কাউসার আকনের সার্বিক পরিচালনায় সংগঠনের সদস্যরা র‌্যালীতে অংশ নেন।

About the author

SOFT PRO IT