বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

প্রেমে বাধা দেওয়ায় গলায় ফাঁস

প্রেমে বাধা দেওয়ায় গলায় ফাঁস
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরে প্রেমে বাধা দেওয়ায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে ময়না(১৬)। গত বুধবার বেলা ২টার সময় বন্দর কুমারপাড়া এলাকায় এ আত্মহত্যার ঘটনা ঘটেছে। আত্মহত্যার ঘটনায় বন্দর থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করে।

সংশ্লিষ্ট সূত্রে জানতে পারাযায়, বন্দর কুমারপাড়া এলাকার পলু মিয়ার বাড়ির ভাড়াটিয়া বাবুল মিয়ার মেয়ে ময়না দীর্ঘদিন যাবত বন্দর তিনগাও এলাকার  অটোরিক্সা চালক রিদয়ের সাথে প্রেমের সম্পর্কে লিপ্ত হন। প্রেমের বিষয়টি পরিবারের লোকজন জানতে পেরে মেয়েকে মারধর করে এবং রিদয়ের সাথে সম্পর্ক ছেড়ে না দিলে রিদয়কে প্রানে মেরে ফেলবে বলে হুমকি দেয়।

সেই সূত্রধরে ঘরের ফ্যানের সাথে নিজের ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। এবেপারে বন্দর থানার ওসি এ কে এম শাহীন মন্ডল আমাদের বলেন, সংবাদ পেয়ে আমরা লাশ উদ্ধার করে পোষ্টমর্ডেম করার জন্য মর্গে পাঠানো হয়েছে পোষ্টমর্ডেম রিপোর্ট আসার পর আমরা আইনগত ব্যবস্থা নিবো।

About the author

SOFT PRO IT