নারায়ণগঞ্জ সদর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন যুবলীগ নেতা জুয়েল

মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন যুবলীগ নেতা ওয়াহেদুর রহমান জুয়েল
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : আওয়ামী যুবলীগের নারায়ণগঞ্জ শহর কমিটির যুগ্ন সম্পাদক ও পদক্ষেপ সামাজিক সাংস্কৃতিক ক্রীড়া প্রতিষ্ঠানের সহসভাপতি নারায়ণগঞ্জের উত্তরাঞ্চলের যুব সমাজের নয়নের মনি যুবনেতা ওয়াহেদুর রহমান জুয়েল কিডনীর জটিল রোগে আক্রান্ত হয়ে বাংলাদেশ কিডনি ইনিসটিউিশন ফাউন্ডেশনে চিকিৎসা শেষে বর্তমানে বারডেম হাসপাতালের তত্ত্ব্যাবধানে চিকিৎসাধীন রয়েছেন।

প্রতি সপ্তাহে ডাইলোসিস করা সহ উচ্চ মূল্যের ঔষধ যোগান দেয়া তার ও তার পরিবারের জন্য প্রায় অসাধ্য হয়ে পরেছে। তার দুটি কিডনিই প্রায় ৭৫ভাগ নষ্ট হয়ে গেছে। এ অবস্থাতে কিডনি প্রতিস্থাপন করা ছাড়া এই মূহুর্তে বিকল্প কোন পথ নেই।

এই অকুতভয় বীর সন্তানকে বাঁচিয়ে রাখতে হলে প্রতিটি কিডনি প্রতিস্থাপন বাবদ কমপক্ষে ১০ থেকে ১২ লক্ষ টাকা ও দীর্ঘ মেয়াদী চিকিৎসা প্রয়োজন বলে কর্তব্যরত চিকিৎসকগণ জানিয়েছেন।

About the author

SOFT PRO IT