নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

না.গঞ্জের এএসপি শরফুদ্দিন ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ অতিরিক্ত পুলিশ সুপার নির্বাচিত

না.গঞ্জের এএসপি শরফুদ্দিন ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ অতিরিক্ত পুলিশ সুপার নির্বাচিত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক) সার্কেল শরফুদ্দিন আহমেদ ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ অতিরিক্ত পুলিশ সুপার  নির্বাচিত হয়েছেন। গত মাসে বেশ কিছু চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাট, অস্ত্র উদ্ধার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অবদানের স্বীকৃতি স্বরূপ অতিরিক্ত পুলিশ সুপার (ক) সার্কেল হিসেবে ঢাকা রেঞ্জে শরফুদ্দিনকে শ্রেষ্ঠ অতিরিক্ত পুলিশ সুপার ‘ক’ সার্কেল নির্বাচিত করা হয়।

১লা জুলাই রবিবার সকালে ঢাকা ডিআইজি রেঞ্জ অফিসে শরফুদ্দিনের হাতে সেরা অতিরিক্ত পুলিশ সুপারের স্মারকপত্র তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন ডিআইজি আবদুল্লাহ চৌধুরী, আব্দুল্লাহ আল মামুন, আবু কালাম সিদ্দিক ও অতিরিক্তি ডিআইজি আসাদুজ্জামানসহ প্রমুখ।

দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে কাজের স্বীকৃতি স্বরূপ তার হাতে ক্রেস্ট তুলে দিচ্ছেন অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া ঢাকা বিভাবে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ মোহাম্দ মঞ্জুর কাদের পিপিএম ও জেলার শ্রেষ্ঠ উপ-পরিদর্শক (এসআই) নির্বাচিত হয়েছে। কাজী এনামূল হক নির্বাচিত হয়েছে।

About the author

SOFT PRO IT