বন্দর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

আ.লীগ নেত্রীর সুস্থ্যতা কামনায় দোয়া

আ.লীগ নেত্রীর সুস্থ্যতা কামনায় দোয়া
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নাসিক ২১নং ওয়ার্ড আ.লীগনেত্রী রাশিদা বেগমের সুস্থ্যতা কামনায় দোয়া চেয়েছেন বন্দর থানা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আবেদ হোসেন। ১লা জুলাই রবিবার দুপুরে গনমাধ্যমকে মোবাইল ফোনে দেয়া এক বিবৃতিতে এ দোয়া কামনা করেন।

আবেদ হোসেন জানান, ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক এমপি একেএম সামসুজ্জোহার একনিষ্ট কর্মী দানবীর চানবাদশা সাহেবের বড় মেয়ে বীরমুক্তিযোদ্ধার সহধর্মিনী তথা ২১নং ওয়ার্ড আ’লীগের সহ-সভাপতি রাশিদা বেগম গুরুতর অসুস্থ্য অবস্থায় গত শনিবার বিকেলে নারায়ণগঞ্জ পলি ক্লিনিকে ভর্তি হয়েছেন। গতকাল সন্ধ্যায় নারায়ণগঞ্জ পলিক্লিনিকে তার গলব্লাডার অপারেশন হয়েছে। বন্দর থানা আ’লীগ পরিবার আ’লীগ নেত্রী রাশিদা বেগমের দ্রুত আরোগ্য কামনা করছি।

About the author

SOFT PRO IT