অন্যান্য সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বেনাপোলে মোটর সাইকেলে চড়ে ভারত যাওয়ার পথে গুরুতর আহত তরুনী

বেনাপোলে মোটর সাইকেলে চড়ে ভারত যাওয়ার পথে গুরুতর আহত তরুনী
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বেনাপোল সংবাদ দাতা ) : যশোরের নাভারনে মোটরসাইকেল থেকে পড়ে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে সুমি (২৮) নামে এক তরুনী। শুক্রবার (২৯ জুন) সকাল ১০ টায় নাভারন পুলিশ ফাঁড়ির সামনে এ ঘটনা ঘটে। সুমি নড়াইল জেলার এড়েন্দা গ্রামের কছিম উদ্দিনের মেয়ে।

নাভারন হাসপাতাল সুত্রে জানা যায়, সুমি ভারত যাওয়ার জন্য তার ভাইয়ের মোটর সাইকেলে চড়েছিলো। বেনাপোলে যাওয়ার পথে নাভারন পুলিশ ফাঁড়ির সামনে রাস্তার স্প্রিডব্রেকার পার হতে যেয়ে পিছন থেকে পড়ে যায়। এ দূর্ঘটনায় তার মাথার সামনের অংশ, দুইটি দাত, দুই হাত ও গালের একপাশ কেটে গুরুতর আহত হয়।

সুমির ভাই হাবিবুর  রহমান জানায়, সুমির অবস্থা আশংকাজনক হওয়ায় চিকিৎসক খুলনা মেডিকেলে নেয়ার পরামর্শ দিয়েছে। তাই নাভারন হাসপাতাল থেকে তাকে খুলনা মেডিকেলে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি।

About the author

SOFT PRO IT