ফতুল্লা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

চার পাতার চিরকুটে চারজনকে দায়ী করে আত্মহত্যা

আত্মহত্যা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের ফতুল্লায় খাদিজা আক্তার বিথি (২৫) নামে এক নারী শ্রমিক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।  মৃত খাদিজা চিরকুটে চারজনকে তার মৃত্যুর জন্য দায়ী করে রেখে গেছেন বলে জানা গেছে। খাদিজার মরদেহের পাশ থেকে হাতে লেখা চার পাতার সেই চিরকুট জব্দ করা হয়। ২৪ জুন রবিবার রাত ১১টায় ফতুল্লার শিহাচর নূর মসজিদ সংলগ্ন মিলন মিয়ার বাড়ি থেকে খাদিজার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। বিথি ওই বাড়ির ভাড়াটিয়া মুনসুরের স্ত্রী এবং একই এলাকার নজরুল মিয়ার টুপি কারখানার নারী শ্রমিক।

চিঠিতে উল্লেখ করা হয়, খাদিজা তার স্বামী মুনসুরকে অনেক ভালোবাসতেন। কাজকর্ম নিয়ে তাঁদের স্বামী স্ত্রীর মধ্যে বিরোধ সৃষ্টি করা হয়। এরপর তাঁর স্বামী মুনসুর অন্যত্র চলে যায়। একাধিকবার বুঝিয়েও মুনসুরকে কাছে আনতে না পেরে মৃত্যুর পথ বেছে নিয়েছে। চিঠির আরেকটি অংশে লেখা রয়েছে আমি ভালোবাসি বলে অপরাধ। আমি ওদের চার জনের বিচার চাই। এটা আমার অনুরোধ। কেন আমাকে এভাবে মরতে হলো।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের জানান, মরদেহ ও চিরকুট উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর কারণ জানা যাবে। খাদিজার স্বামী মুনসুরকে খবর দেওয়া হয়েছে। তিনি কামরাঙ্গীরচর এলাকায় কাজ করেন। চিরকুটের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

About the author

SOFT PRO IT