নারায়ণগঞ্জ সদর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

এনসিসিআই পরিচালক পূণরায় নির্বাচিত হওয়ায় কাউন্সিলর সজলকে শুভেচ্ছা

এনসিসিআই পরিচালক পূণরায় নির্বাচিত হওয়ায় কাউন্সিলর সজলকে শুভেচ্ছা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (এনসিসিআই) জেনারেল গ্রুপের পরিচালক হিসেবে (২০১৮-২০২০) পূনরায় নির্বাচিত হওয়ায় নাসিক ১৬নং ওয়ার্ড এর জন নন্দিত কাউন্সিলর শেখ মোঃ নাজমুল আলম সজলকে বাংলাদেশ আওয়ামীলীগ, অঙ্গসংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক দল, ব্যবসায়ী মহল, শুভাকাঙ্খী বৃন্দের ফুলের শুভেচ্ছা এবং অভিনন্দন অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় রবিবার (২৪শে জুন) সকালে কাউন্সিলর শেখ মোঃ নাজমুল আলম সজল এর নগরীর দেওভোগস্থ কার্যালয়ে মহানগর স্বেচ্ছাসেবক লীগ, জেলা যুব শ্রমিকলীগসহ আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা ফুলের শুভেচ্ছা জানান।

এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা যুব শ্রমিকলীগ এর সহ সাধারণ সম্পাদক আশিক আহমেদ মিঠু, মহানগর স্বেচ্ছাসেবক লীগ এর ১নং সাংগঠনিক সম্পাদক সঞ্চয় রহমান, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মাকসুদ হোসেন রকি। এছাড়া আরো উপস্থিত ছিলেন, মোঃ মাসুদ খান, আবুল কাশেম সোহেল, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক/কর্মচারী ইউনিয়নের সহ সভাপতি মোক্তার হোসেন প্রমুখ।

কাউন্সিলর শেখ মোঃ নাজমুল আলম সজল নারায়ণগঞ্জ পৌরসভার সাবেক কমিশনার, শহর আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি বিশিষ্ট আওয়ামীলীগ নেতা প্রয়াত শেখ নিজাম আলমের সুযোগ্য বড় ছেলে এবং নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক ডায়নামিক সভাপতি ছাত্রজনতার অহংকার শেখ সাফায়াত আলম সানির বড় ভাই।

তাছাড়া শেখ মো. নাজমুল আলম সজল বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের পর পর দুই বার নির্বাচিত সভাপতি এবং বর্তমানে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৬নং ওয়ার্ডের একজন সফল কাউন্সিলর হিসেবেও দায়িত্বরত রয়েছেন।

About the author

SOFT PRO IT