নারায়ণগঞ্জ সদর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

অনলাইন প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী

অনলাইন প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ষ্টাফ রিপোর্টার ) : আলোর সন্ধানে দুরন্ত অভিযানে এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জ অনলাইন প্রেসক্লাবের ঈদ পুণর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ২৩ জুন শনিবার দুপুরে নারায়ণগঞ্জ চাষাঢ়াস্থ ড্রিংক এন্ড ডাইন থাই চাইনিজ রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়।

প্রেসক্লাবের আহ্বায়ক এড. শাহ আলী মো. পিন্টু খানের সভাপতিত্বে সদস্য সচিব এম এ মান্নান ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা তথ্য অফিসার মো. সিরাজ উদ দৌলা খান ও  বিশেষ অতিথি ছিলেন জেলা সহকারী তথ্য অফিসার মো. সেলিম মাহমুদ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সাংবাদিকদের উন্নয়ন ও কল্যাণে যথেষ্ট পরিমাণ কাজ করবে অনলাইন প্রেসক্লাব এই প্রত্যাশাই রইল এবং নারায়ণগঞ্জের সকল সাংবাদিকদের প্রতি গণযোগাযোগ ও তথ্য অধিদপ্তরের আন্তরিক ভালোবাসা ও সহযোগিতা থাকবে।

এসময় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ অনলাইন প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক মো. মনির হোসেন, যুগ্ম আহ্বায়ক এনামুল হক সিদ্দিকী, যুগ্ম আহ্বায়ক সৈয়দ সিফাত আল রহমান লিংকন, যুগ্ম আহ্বায়ক সুলতান মাহমুদ, নির্বাহী সদস্য শাহাদাত হোাসেন তৌহিদ, প্রেসক্লাবের সক্রিয় সদস্য মোহাম্মদ হোসেন, আবুল হাসান, ইউসুফ আলী প্রধান, মো. শামীম ও ফটো সাংবাদিক সাদ্দাম হোসেন মির্জা।

মনমুগ্ধকর পরিবেশে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের সাধুবাদ জানিয়ে বক্তারা বলেন, ঈদের আনন্দ সবার জীবন হোক বর্ণীল, আমরা ঐক্যবদ্ধভাবে নারায়ণগঞ্জ অনলাইন প্রেসক্লাবকে এগিয়ে নিতে চাই। নারায়ণগঞ্জের সাংবাদিকদের মধ্যে আন্তরিকভাবে ঐক্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনই আমাদের লক্ষ্য।

About the author

SOFT PRO IT