সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত শিশুর লাশ উদ্ধার

সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত শিশুর লাশ উদ্ধার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সিদ্ধিরগঞ্জ সংবাদদাতা ) : সিদ্ধিরগঞ্জে ৬ মাস বয়সের অজ্ঞাত এক মেয়ে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। ঈদের দিন শনিবার (১৬ জুন) দুপুরে আটি এলাকার একটি জলাশয় থেকে ওই শিশুটির লাশ উদ্ধার করা হয়। শিশুটির মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বড় পুকুরে একটি বস্তাবন্দি লাশ ভাসতে দেখে। পরে পুলিশে খবর দিলে সিদ্ধিরগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) মোজাম্মেল বেলা ১টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সাত্তার, ওসি (অপারেশন) আজিজুল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ঘটনাস্থলে সিদ্ধিরগঞ্জ থানার এস আই মোজাম্মেল উপ পরিদর্শক (এসআই) মোজাম্মেল লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত শিশুর লাশের মাথায় একটি অংশ ফোলা আঘাতের চিহ্ন রয়েছে। লাশ মর্গ পাঠানো হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।

About the author

SOFT PRO IT