বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

দু:স্থদের মধ্যে ঈদ বস্ত্র বিতরণ করেছেন আরজু ভূঁইয়া

দু:স্থদের মধ্যে ঈদ বস্ত্র বিতরণ করেছেন আরজু ভূঁইয়া
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : বন্দর উপজেলাধীন মদনপুরে অবস্থিত আরজু হাউসে এ. আর. ভূঁইয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে বুধবার বাদ যোহর থেকে বিকেল পর্যন্ত বন্দরের কয়েকটি ইউনিয়নের গরিব ও দু:স্থদের মধ্যে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে।

উক্ত ঈদ বস্ত্র বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উক্ত ফাউন্ডেশনের চেয়ারম্যান, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসন থেকে নৌকার মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব আরজু রহমান ভূঁইয়া উপস্থিত ছিলেন।

এ সময় মদনপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শুক্কুর আলী, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, ত্রাণ ও সমাজকল্যান সম্পাদক সুরুজ মিয়া, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুসলিম প্রধান, মুছাপুর ইউনিয়ন ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শামসুল হক মাস্টার, বন্দর থানা যুবলীগ নেতা ইকবাল হোসেন ভূঁইয়া, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক লাইব্রেরী বিষয়ক সম্পাদক এড. আল মামুন ভূঁইয়া, আওয়ামী লীগ নেতা জাকির হোসেন ও জহিরুল ইসলাম, মদনপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগ নেত্রী মাফিয়া আক্তার তানিয়া সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত থেকে গরিব ও দু:স্থদের মধ্যে ঈদ বস্ত্র বিতরণ করেন।

ঈদের পূর্ব মুহুর্তে এ ধরণের একটি মহতি উদ্যোগ গরিব ও দু:স্থদের মুখে হাঁসি ফুটিয়েছে এবং সকলকে আনন্দচিত্তে বাড়ি ফিরে যেতে দেখা গেছে। এ উদ্যোগে গরিবদের ঈদ আনন্দকে বাড়িয়ে দিয়েছে এবং সুশৃঙ্খলভাবে ঈদ বস্ত্র বিতরণ করায় আরজু রহমান ভূঁইয়া সহ সম্পৃক্ত সকলকে ধন্যবাদ সহ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

About the author

SOFT PRO IT