বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে বিভিন্ন অপরাধে ২ নারীসহ গ্রেফতার-৯

গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : বন্দরে বিভিন্ন অপরাধে ২ নারীসহ ওয়ারেন্টভূক্ত  ৯ পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে বন্দরে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, বন্দর থানার চর ঘারমোড়া এলাকার ফজলু মিয়ার ছেলে মাদক মামলার ওয়ারেন্টভূক্ত আসামী ইয়াসিন আরাফাত (২৫) লক্ষনখোলা এলাকার মোস্তফা সাউদ মিয়ার ২ ছেলে নারী ও শিশু নির্যাতন মামলার ওয়ারেন্টভূক্ত আসামী আনিসুর রহমান টিটু (৩২) ও মাহাবুব সাউদ (৩৩) একই এলাকার ইদ্রিস মিয়ার ছেলে মাসুদ (৩৮), দক্ষিন লক্ষন খোলা এলাকার আব্দুর রহমান মিয়ার ছেলে মাদক মামলার ওয়ারেন্ট ভূক্ত আসামী ফয়সাল ওরফে ছোট ফয়সাল (২৮) নবীগঞ্জ একরামপুর এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে মানব পাচার মামলার ওয়ারেন্টভূক্ত আসামী আব্দুল করিম (৪৭) তার স্ত্রী নাসিমা বেগম (৪২) ছেলে আল আমিন (২৫) মেয়ে রহিমা ( ২৩)।

গ্রেফতারকৃতদের যথাযথ নিয়মে মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

About the author

SOFT PRO IT