রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসি

ফাঁসি
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রুপগঞ্জ সংবাদদাতা ) : রূপগঞ্জে ৫০ হাজার টাকা যৌতুকের দাবিতে স্ত্রী সখিনা খাতুন (২৫) হত্যা মামলার ১৪ বছর পর স্বামী বাবুলকে (৩৫) ফাঁসির আদেশ দিয়েছে আদালত। এছাড়া এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১২জুন) সকাল সাড়ে ১১টায় নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক সোহেল রানার আদালতে এ রায় দেন। রায়ের সময় আসামী পলাতক ছিল।

আসামী বাবুল ফরিদপুরের মধুখালীর গোন্দারদিয়ার আব্দুল বাতেন ভূইয়ার ছেলে। তারা রূপগঞ্জ উপজেলার নওয়াপাড়া এলাকায় ভাড়াটিয়া বাসায় বসবাস করতো। নিহত সখিনা খাতুন ফরিদপুরের মধুখালীর গোন্দারদিয়ার তমিজ উদ্দিনের মেয়ে। তারা স্ব-পরিবার রূপগঞ্জ উপজেলার নওয়াপাড়া এলাকায় ভাড়াটিয়া বাসায় বসবাস করতো।

নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের পিপি রকিব উদ্দিন জানান, ৫০ হাজার টাকা যৌতুকের দাবিতে স্ত্রী সখিনাকে হত্যা মামলায় স্বামী বাবুলের ফাঁসির রায় দিয়েছে আদালত। এছাড়া এক লাখ টাকা আসামীপক্ষের কাছ থেকে আদায় করে বাদীপক্ষকে দেয়ার জন্য বলা হয়েছে।

তিনি আরো জানার, ২০০৪ সালের ১৫ মে রাত ৯টায় ৫০ হাজার টাকা জন্য স্বামী বাবুলের বসত ঘরে অমানবিক ভাবে নির্যাতন করে গুরুতর আহত করে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে ৫ দিন পর অর্থাৎ ২০ মে সকালে চিকিৎসারত অবস্থায় সখিনার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহত সখিনার বাবা তমিজ উদ্দিন বাদী হয়ে ২০০৪ সালের ২১ মে বাবুলকে প্রধান আসামী করে ৬ জনকে আসামী করে রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করে। আর এ মামলা শুধু বাবুলকে অভিযুক্ত করে মামলার তদন্তকারি অফিসার আদালতে চার্জশিট দাখিল করে। আর এ মামলায় ১৪ জনের মধ্যে ৭ জনকে স্বাক্ষি দেখিয়ে মঙ্গলবার আদালত এ রায় দেন।

About the author

SOFT PRO IT