বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

জীবন মানে যুদ্ধ গ্রুপের উদ্যোগে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরন

‘জীবন মানে যুদ্ধ’ গ্রুপের উদ্যোগে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুক গ্রুপ (জীবন মানে যুদ্ধ) পরিবারের পক্ষ থেকে অসহায় সুবিধা বঞ্চিত মানুষদের মাঝে ঈদ সামগ্রী বিতরন করা হয়েছে।  এসময় একশত দশটি পরিবারের মাঝে তারা এসময় ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরন করেন।

সোমবার (১১ জুন) সকালে বন্দরের একরামপুরে আকিজ সিমেন্ট ফ্যাক্টরির সামনে শতাধিক মানুষের মাঝে গ্রুপের সদস্যদের নিজস্ব অর্থায়নে ঈদ উপহার বিতরন করেন (জীবন মানে যুদ্ধ) পরিবারের সদস্যবৃন্দরা।

এসময় উপস্থিত ছিলেন, ডিএস শফিক, সায়েম খান, পপি ইসলাম, নীরব আহম্মেদ, ডালিয়া ইসলাম, রিবা তালুকদার, মো. ওয়াসিম ওসমান হারুন, আকাশ কুসুম, আব্দুল্লাহ আল আমিন, নিহা, তামিম, মেহজাবিন বৃষ্টি, সুস্মিত সোমা ও পাপিয়া ইসলাম প্রমুখ, এলাকার মুরুব্বী বাকের ভূইয়া ও সুমন ভূইয়া ।

প্রসঙ্গত, গ্রুপটির এডমিন ও মডারেটরগণ শুরু থেকেই বিভিন্ন জনকল্যানমূলক কাজ করে আসছে। এর মধ্যে তারা পথ শিশুসহ সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বিভিন্ন সময় পাশে দাঁড়িয়েছে।

About the author

SOFT PRO IT