সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে ড্রামে ভর্তি অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

লাশ উদ্ধার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সিদ্ধিরগঞ্জ সংবাদদাতা ) : সিদ্ধিরগঞ্জে ঝোপ থেকে ড্রামে ভরে রাখা অজ্ঞাত এক নারীর লাশ পাওযা গেছে। সোমবার (১১ জুন) বিকাল সাড়ে ৪ টায় গোদনাইল ভাঙ্গা পুল এলাকা থেকে এ লাশটি উদ্ধার করে পুলিশ।

এ বাপারে স্থানীয়রা জানায়, এ পথে যাতায়াতের সময় পচাঁ গন্ধ পাই এবং পুকুরের সাথে ঝোপটিতে একটি ড্রাম পড়ে থাকতে দেখি। সন্দেহ হলে আমরা পুলিশকে খবর দেই।

ঘটনাস্থলে আসা সিদ্ধিরগঞ্জ থানার ওসি সাত্তার জানায়, লাশটি এখনো ড্রাম থেকে বের করা হয়নি। তবে যেহেতু পা দেখা যাচ্ছে, এতে বুঝা যায় এটি একটি নারীর লাশ। ময়না তদন্ত রিপোর্ট দেখে বিস্তারিত বলা যাবে।

About the author

SOFT PRO IT