বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে মাদকসেবী নাইজ্যার ৬ মাসের সাজা

ভ্রাম্যমান আদালত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : বন্দরে নাজির হোসেন ওরফে নাইজ্যা (৩০) নামে চিহ্নিত এক মাদক সেবীকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। মাদক  সেবনের দায়ে শনিবার বিকেলে বন্দর কল্যান্দী ব্রীজ সংলগ্ন এলাকায় ভ্রাম্যমান আদালত বসিয়ে বন্দর উপজেলা নির্বাহী অফিসার তথা প্রথম শ্রেণীর বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট পিন্টু বেপারী এ আদেশ দেন। দন্ডপ্রাপ্ত নাজির বন্দর শাহী মসজিদ খালপাড় এলাকার মৃত শহীদ মমতাজউদ্দিন মাষ্টারের ছেলে। ধৃতকে শনিবার বিকেলেই নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।

তথ্য সূত্রে জানা যায়, নাজির ওরফে  নাইজ্যা শনিবার বিকেলে কল্যান্দী বাসষ্ট্যান্ড সংলগ্ন এলাকায় অবস্থান করে মাদক সেবন করছিল। গোপন সূত্রে খবর পেয়ে বন্দর থানার চৌকশ সহকারি উপ-পরিদর্শক ইলিয়াস খান সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে হাতে নাতে আটক করতে সক্ষম হয়। এ সময় পুলিশ তার কাছ থেকে ১০পিছ ইয়াবা উদ্ধার করে। পরে ভ্রাম্যমান আদালত তাকে ৬ মাসের সাজার আদেশ দেন।

About the author

SOFT PRO IT