নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

পুলিশের সাথে স্বেচ্ছাসেবক দলের ধাওয়া পাল্টা ধাওয়া, আটক ৫

পুলিশের সাথে স্বেচ্ছাসেবক দলের ধাওয়া পাল্টা ধাওয়া, আটক ৫
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সদর সংবাদ দাতা ) : সদ্য ঘোষিত মহানগর সেচ্ছাসেবক দলের সভাপতি আবুল কাউসারসহ ৫ জনকে আটক করেছে পুলিশ। ৯ জুন শনিবার দুপুরে নগরীর দেওভোগ পাক্কা রোড এলাকা থেকে তাদের আটক করেছে পুলিশ।

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি ও নবগঠিত কমিটির গঠনে কেন্দ্রীয় নেতৃবৃন্দদের ধন্যবাদ জানাতে নবগঠিত নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের র‌্যালি বের হয়। এসময় পুলিশ বাধা দেয়ায় পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ায় হয়। ঘটনাস্থলে দুই জন পুলিশ সদস্যও অাহত হয়েছেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) কামরুল ইসলাম পিপিএম জানান, নতুন কমিটি মিছিল করতে গেলে পুলিশ তাদের বাধা দেয়। এসময় তারা পুলিশের উপর হামলা চালায়। তাদের হামলায় আমাদের দুই জন পুলিশ সদস্য আহত হয়েছে। অাশাসহ মোট ৫ জনকে অাটক করা হয়েছে।

About the author

SOFT PRO IT