অন্যান্য সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

অনুষ্ঠিত হলো ঢামেকহা কর্মরত টাংগাইল জেলা নার্সদের ইফতার

হেডলাইন অনুষ্ঠিত হলো ঢামেকহা কর্মরত টাংগাইল জেলা নার্সদের ইফতার মাহফিল
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : অনুষ্ঠিত হলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউট কর্মরত টাংগাইল জেলা নার্সদের উদ্যোগে আয়োজিত এক বিশাল দোয়া ও ইফতার মাহফিল। ৭ জুন বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজের ডা. শহীদ মিলন অডিটোরিয়ামে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় । দল-মত নির্বিশেষে বিপুল সংখ্যক নার্সরা যোগ দেন এই ইফতার উৎসবে।

জালাল উদ্দিন (রুমির) সঞ্চালনায়, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. মোশারফ হোসেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাননীয় সংসদ সদস্য, টাংগাইল ৪ কালিহাতির আলহাজ্ব মো. হাসান ইমাম খান  ( সোহেল হাজারী) । অনুপম শাহজাহান জয়, মাননীয় সংসদ সদস্য, টাংগাইল ৮ সখিপুর।

আরোও উপস্থিত ছিলেন, মির্জা মাজহারুল ইসলাম, ভাষা সৈনিক ও সাবেক অধ্যক্ষ ঢা.মে.ক, সাবেক ডীন, ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্মেসি অনুষদ, অধ্যাপক খান মো. আবুল কালাম আজাদ অধ্যক্ষ ঢা.মে.ক সহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ.কে.এম নাসির উদ্দিন, ডা. মো. শাহা আলম তালুকদার উপ পরিচালক ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা আনোয়ার হোসেন জীবন।

অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, মাহে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা ও দোয়া মুনাজাত পরিচালনা করেন মো. নুরুল ইসলাম।

উক্ত ইফতার ও দোয়া মাহফিলে দেশ ও জাতির জন্য মঙ্গল ও চিকিৎসা সেবায় কর্মরত সকলের জন্য বিশেষ দোয়া করা হয়।

About the author

SOFT PRO IT