নারায়ণগঞ্জ সদর রাজনীতি সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ছাত্রদল হচ্ছে বিএনপির প্রান শক্তি : এড. আবুল কালাম

ছাত্রদল হচ্ছে বিএনপি’র প্রান শক্তি : এড. আবুল কালাম
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বাপর্তা ২৪ : নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ এড. আবুল কালাম বলেছেন, বিগত দিনের গ্লানিকে মুছে দিয়ে নতুন করে যাত্রা শুরু করবে  মহানগর ছাত্রদল। তোমরা হচ্ছ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক। কারন তাকে তোমরা না দেখে তার আদর্শের কথা শুনে দলের এই ক্লান্তিলগ্নে ছাত্রদলের ব্যানারে বিএনপি’র পতাকা তলে এসেছ।

তোমরাই পারবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে। বৃহস্পতিবার (৭ জুন) নব-গঠিত মহানগর ছাত্রদলের সভাপতি সাহেদ আহম্মেদ ও সাধারণ সম্পাদক মমিনুর রহমান বাবুর নেতৃত্বে কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা এড. আবুল কালামকে সালাম ও ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, মনে রাখবা ছাত্রদল হচ্ছে বিএনপি’র প্রাণ শক্তি তোমরা আগামীর ভবিষ্যত্ব দল ও দেশকে সামনের দিকে এগিয়ে নেয়ার দায়িত্ব দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুন্যের অহংকার তারেক রহমান তোমাদের উপর অর্পিত করেছে। সেই দায়িত্ব সঠিক ভাবে পালন করো আমরা তোমাদের পাশে আছি। এ সময় আরও উপস্থিত ছিলো, মহানগর স্বেচ্ছা সেবক দলের সভাপতি আবুল কাউছার আশা সহ ছাত্রদলের নেতৃবৃন্দ।

About the author

SOFT PRO IT