নারায়ণগঞ্জ সদর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ঈ‌দে গার্লস নেটওয়ার্কস ও সেভ প্রজেক্টের বি‌শেষ আকর্ষন বিউ‌টি ফেয়ার

ঈ‌দে গার্লস নেটওয়ার্কস ও সেভ প্রজেক্টের বি‌শেষ আকর্ষন “বিউ‌টি ফেয়ার"
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : আসছে ঈদ। ঈদে নিজেকে নতুন সাজে সাজাতে কে না ভালবাসে। জামা কাপড় তো কিনা হলো, কিন্তু নিজের সৌন্দর্যে্যর জন্য পার্লারে যেতে চাইলেও বেশি খরচ এর চিন্তা করে অনেকে নিজের শখটাকেও মাটি চাপা দেয়। আর তাদের কথা মাথায় রেখেই ঈদ উপলক্ষ্যে গার্লস নেটওয়ার্কস ও সেভ প্রজেক্ট গ্রুপের বিশেষ আকর্ষণ বিউটি ফেয়ার।

নারীদের সুবিধার্থে এই মেলা চলবে আগামী ১০ থেকে ১১ জুন। দুপুর ১২ থেকে বিকেল ৬টা পর্যন্ত। এই আয়োজনটি করা হয়েছে আল্লামা ইকবাল রোড সরকারি তোলারাম কলেজ এর পাশে বি আই বি টি ইউনির্ভাসিটি, ৩য় তলায়। এই ইভেন্ট এ থাকছে , হেয়ার কালার, (১৫০ থেকে শুরু), মেহেদি (৫০ থেকে শুরু), ফেসিয়াল (৩০০ থেকে শুরু), সাথে স্টল ও থাকছে।

গার্লস নেটওয়ার্কস গ্রুপ এর এডমিন শারমিন শাকিল মেঘলা নারায়ণগঞ্জ বার্তা ২৪ কে জানান, এই প্রথম বারের মত গার্লস নেটওয়ার্কস গ্রুপ থেকে ইউনিক ভাবে ইভেন্ট হতে যাচ্ছে। যা এর আগে কখনো কেও এমন উদ্যোগ নেয়নি। তাই স্বল্প মূল্যে ব্যতিক্রমিভাবে ইভেন্ট করতে যাচ্ছি শুধু নারীদের জন্য। এই গ্রুপের উদ্দেশ্য তরুন উদ্যোগিদের এগিয়ে যেতে উৎসাহিত করা। আমাদের আয়োজন কে সফল করার জন্য স্পন্সর করছে কামাল হোসেন পরিচালক বি আই বি টি ইউনিভারসিটি।

প্রসঙ্গত, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এর একটি অন্যতম গ্রুপ গার্লস নেটওয়ার্কস ও সেভপ্রজেক্টে। এই গ্রুপের এডমিন ও সদস্যরা বিভিন্ন সময়ই তরুন নারী উদ্যেগতাদের নিয়ে কাজ করে থাকেন।

About the author

SOFT PRO IT