বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে প্রতারক আমিরকে গ্রেফতারের দাবীতে মানববন্ধন

বন্দরে প্রতারক আমিরকে গ্রেফতারের দাবীতে মানববন্ধন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : বন্দরে মিথ্যা মামলা প্রত্যাহার ও প্রতারক আমির হোসেনকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বন্দর প্রেসকøাবের সামনে মানববন্ধন করেছে স্থানীয়রা। রোববার দুপুর ১২টায় মদনগঞ্জ এলাকাবাসীর উদ্যোগে মদনগঞ্জ থেকে শুরু করে থানা হয়ে প্রেসক্লাবের সামনে এসে মানববন্ধন কর্মসূচী পালন করেন এলাকাবাসী।

স্থানীয় একটি পত্রিকার ফটোসাংবাদিক পরিচয় দিয়ে আমির হোসেন মাদক সেবন ও বিক্রি, অসহায় মানুষকে জমি দেয়ার কথা বলে প্রায় ১২ লক্ষ টাকা আত্মসাৎসহ বিভিন্ন অভিযোগ রয়েছে বলে দাবী করেন বন্দরের এলাকাবাসী। দীর্ঘদিন ধরে সে মদনগঞ্জসহ বন্দর থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ পেশার পরিচয় দিয়ে সাধারন মানুষকে ব্লাকমেইল, প্রভাব বিস্তার করা ও মিথ্যা সংবাদ প্রকাশ করার কথা বলে মোটা অংকের টাকা হাতিয়ে নিত বলেও অভিযোগ করে মানববন্ধরত এলাকাবাসী।

মদনগঞ্জ থেকে মানববন্ধ শেষে বন্দর থানা ঘেরাও করে ওসির কাছে স্বারকলীপি প্রেরনসহ বন্দর প্রেসক্লাবের সভাপতির নিকট স্বারকলীপি প্রদান করে মানববন্ধন ও বিক্ষোভ সমাপ্ত করেন এলাকাবাসী। তাকে গ্রেফতার না করা হলে কঠোর অন্দোলনের হুমকি দেয় উপস্থিত গন্যমান্য ব্যাক্তিরা।

উক্ত মান্ববন্ধনে উজ্জলের নেতৃত্বে উপস্থিত ছিলেন, মদনগঞ্জ এলাকার যুব সমাজ, তরুন সমাজ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

About the author

SOFT PRO IT