অন্যান্য সদ্যপ্রাপ্ত

বদলগাছীর বিলাশবাড়ী ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষনা

বাজেট
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নওগাঁ প্রতিনিধি ) : নওগাঁর বদলগাছীর বিলাশবাড়ী ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। গত বুধবার বিকাল ৩টার পর উপজেলার বিলাশবাড়ী ইউনিয়ন পরিষদ হল রুমে ২০১৮-১৯ অর্থ বছরে চেয়ারম্যান মো. সাইদুর রহমান কেটু বিভিন্ন উন্নয়ন মুলক কাজের উপর মোট ১২৯৭২৮৭৪/- টাকার উন্মুক্ত বাজেট ঘোষনা করেন।

চেয়ারম্যান মো. সাইদুর রহমান কেটু এর সভাপতিত্বে উন্মুক্ত বাজেট আলোনায় বক্তব্য রাখেন সচিব আব্দুল হাকিম, ইউপি সদস্য মো. হেলালুজ্জামান, মো. ইয়াদ আলী, মো. হানিফ উদ্দীন, মো. শাহীন জামান সহ ইউপির সকল কর্মচারী ও বিভন্ন দপ্তরের কর্মকর্তা-কার্মচারীগণ।

এছাড়া উদ্যোগক্তা মো. আলমগীর হোসেন বাদল, গ্রাম আদালত সহকারী মোছা. লিজা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. মহশিন আলী, পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. নজরুল ইসলাম প্রমূখ।

এসময় এলাকার বিশিষ্ট ব্যবসায়ীসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

03 June 2018

বদলগাছীর বিলাশবাড়ী ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষনা

www.narayanganjbarta24.com