প্রবাস সদ্যপ্রাপ্ত

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ অবৈধ অভিবাসী আটক

মালয়েশিয়া থেকে ফিরতে হবে লাক্ষাধিক বাংলাদেশিকে!
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী বিরোধী অভিযানে বাংলাদেশিসহ ১শ ৭০ জনকে আটক করা হয়েছে। শুক্রবার বিকেলে রাজধানী কুয়ালালামপুরের চায়না টাউন পেতালিং স্ট্রিটে এ অভিযান চালায় ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

ইমিগ্রেশন দফতরের মহাপরিচালক মুস্তাফার আলির নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মালয়েশিয়ার নবগঠিত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন। অভিযানে প্রথমে ৩শ ৩০ জনকে আটক করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ১শ ৭০ জনকে কারাগারে পাঠানো হয়েছে।

তবে আটকদের মধ্যে ঠিক কতজন বাংলাদেশি রয়েছেন তা এখনও নিশ্চিত করেনি কর্তৃপক্ষ। সংশ্লিষ্টরা বলছেন, চায়না টাউন এলাকাটি বাঙালি অধ্যুষিত হওয়ায় আটকদের বেশিরভাগই বাংলাদেশি নাগরিক হতে পারেন। অভিযান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন সাংবাদিকদের জানান, অবৈধ অভিবাসীদের ধরতে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

03 June 2018

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ অবৈধ অভিবাসী আটক

www.narayanganjbarta24.com